খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৩ই মে ২০২৩, ৫:২০ পিএম

জুলিও কুঁরি পদক প্রাপ্তির ৫০তম বার্ষিকী বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ জেলা-আওয়ামী লীগের শ্রদ্ধা,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্ব শান্তির প্রতীক ‘জুলিও কুঁরি’ পদক প্রাপ্তির ৫০ তম বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার গোপালগঞ্জ জেলা-আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।
পরে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও ৭১এর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তারা ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট মুন্সি মো: আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত ঠাকুর হিল্টু, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ।
মন্তব্য