খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৮ই জানুয়ারি ২০২৫, ৫:৪৬ পিএম
গোপালগঞ্জের কৃষির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে অনুষ্ঠিত হয়েছে কৃষি সম্মেলন। সম্মেলনে জেলার সরকারি সব দফতরের প্রধানসহ সহস্রাধিক কৃষক অংশ নেন।
জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৮ জানুয়ারি) সকালে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘শস্যপূর্ণ গোপালগঞ্জ খাদ্যে স্বয়ম্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত কৃষি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সম্মেলনের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আ. কাদের সর্দার।

কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য