খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২১ই মে ২০২৩, ১২:৩০ পিএম

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের গোপালগঞ্জে,গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আজিজুল হাকিম নামে এক মোটরসাইকেল-চালক নিহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর গেড়াখোলা মা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল হাকিম নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার চারকাকলা গ্রামের সিরাজুল শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত আজিজুল হাকিম মোটরসাইকেলযোগে ঢাকার দিকে ফিরছিলেন। পথিমধ্যে তিনি মুকসুদপুর-উপজেলার গেড়াখোলা মা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে।
এসময় মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ হাইওয়ে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি।
মন্তব্য