খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৬ই ডিসেম্বর ২০২২, ৫:১৫ পিএম
প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র পেলেন গোপালগঞ্জের ৭০০ মুক্তিযোদ্ধা , ১৬ ডিসেম্বর, ২০২২(বাসস) : মহান বিজয় দিবসে প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭০০ বীর মুক্তিযোদ্ধা পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শীতবস্ত্র।

আজ কোটালীপাড়া উপজেলার শিল্পকলা একাডেমি চত্ত্বরে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বীর মুক্তিযোদ্ধাদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে শহীদ উল্লা খন্দকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা বাংলাদেশ পেয়েছি। তিঁনি এক দিনে জাতির পিতা হতে পারেননি। তিঁনি তাঁর সগ্রামী জীবন ও রাজনৈতিক কর্মকান্ড দিয়ে খোকা বাবু থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা, জাতির পিতা থেকে বিশ^ নেতা হয়েছেন। তিঁনি তাঁর নেতৃত্বের মাধ্যমে আমাদেরকে বাংলাদেশ নামক একটি দেশ উপপ্রধানমন্ত্রীর উপহারে হার দিয়েছেন।
তিনি আরো বলেন, দেশ স্বাধীনের পরে খুব স্বল্প সময়ের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনার জন্য আমাদেরকে একটি সংবিধান উপহার দিয়ে ছিলেন। মাত্র সাড়ে ৩বছরে তিঁনি একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে ব্যাপক উন্নয়ন করেছিলেন। বর্তমানে তাঁরই যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে রূপান্তিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মুুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা সহদেব বৈদ্য, আবুল কালাম দাড়িয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ^াস, শিক্ষক হাবিবুর রহমান মুকুল বক্তব্য রাখেন। এর আগে বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য