গোপালগঞ্জে প্রাইভেট কার ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানগাড়ির চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেট কারের তিনজন।
গোপালগঞ্জে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ভ্যানগাড়ির চালক নিহত
রোববার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার এসআই আসাদুর রহমান। নিহত জিকরুল মোল্লার (৬৫) বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামে।

এসআই আসাদুর রহমান বলেন, ঢাকা থেকে খুলনাগামী একটি প্রাইভেট কার ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক ভাটিয়াপাড়া থেকে গোপালগঞ্জ শহরের বেদগ্রামের দিকে আসতে থাকা একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে।
“এতে ভ্যানগাড়িটি দুমড়ে মুচড়ে চালক ঘটনাস্থলেই নিহত হন।এবং প্রাইভেট কারটি রাস্তার পাশে পড়ে আহত হন তিন আরোহী।” এসআই আসাদুর আরও বলেন, খবর পেয়ে নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।