বঙ্গবন্ধুর সমাধিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা, গোপলগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী  মো. ইসহাক।

 

বঙ্গবন্ধুর সমাধিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

 

বঙ্গবন্ধুর সমাধিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

শনিবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।তিনি শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু , মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদ ও ৭৫ এর ১৫ আগস্টের  শহীদদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ  মোনাজাতে অংশ  নেন ।

পরে প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধুর সমাধি  সৌধ কমপ্লেক্সের এডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য  লেখেন ও স্বাক্ষর করেন।এরপর প্রধান প্রকৌশলী  গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগে স্থাপিত ‘মুজিব কর্ণার’ ও সড়ক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। পরে তিনি সড়ক ভবনে বহেড়া গাছের চারা রোপন করেন।

 

বঙ্গবন্ধুর সমাধিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

 

এ সময় সড়ক ও জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান,  রেজাউল করিম, শিশির কান্তি রাউত, ড. আব্দুল্লাহ আল মামুন,  গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুরুজ মিয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমানউল্লাহ, আবুল কালাম আজাদ, জিকরুল হাসান,  গোপালগঞ্জ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস,  গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী  মোহাম্মদ জাহিদ হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী  মো. আনোয়ারসহ প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

২ thoughts on “বঙ্গবন্ধুর সমাধিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা”

Leave a Comment